Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

রাত ৮টার পর মার্কেট-দোকান বন্ধের নির্দেশ

admin • 25 Apr 2024, 09:06 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
রাত ৮টার পর মার্কেট-দোকান বন্ধের নির্দেশ

চলমান তাপ প্রবাহে বিদ্যুতের চাহিদা পূরনের লক্ষ্যে নারায়ণগঞ্জে রাত ৮টা থেকে সকল মার্কেট ও দোকানপাট বন্ধের নির্দেশনা দিয়েছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি)। নির্দেশনা না মানলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের ঘোষণা দিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) ডিপিডিসির এনওসিএস অফিসের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ শের আলী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

মোহাম্মদ শের আলী বলেন, সারাদেশে তীব্র তাপপ্রবাহ চলছে, এ ছাড়াও গরমের দিনে বিদ্যুৎ সংকট বেশি হয়। সংকট মোকাবিলা করতে এ নির্দেশনা দেয়া হয়েছে। এটি বাস্তবায়নে তাঁরা বিভিন্ন জায়গায় প্রতিদিন মাইকিং করছেন। যারা নির্দেশনা না মানবে তাদেরকে চিঠি দিয়ে সতর্ক করা হবে, এরপরও নির্দেশনা না মানলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নও করা হতে পারে।

তিনি বলেন, এই নির্দেশনা বছরজুড়েই থাকবে। এ ছাড়া অটোরিকশা স্ট্যান্ডসহ যে যে স্থাপনায় অবৈধ বিদ্যুৎ সংযোগ নেয়া হয়েছে তাঁরা প্রতিনিয়ত অভিযানের মাধ্যমে তাদের জরিমানা করছেন এবং সংযোগ বিচ্ছিন্ন করছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।