Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

রাণী দ্বিতীয় এলিজাবেথ'র আত্মার শান্তি কামনায় প্রার্থনানুষ্ঠান

admin • 11 Sep 2022, 07:58 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
রাণী দ্বিতীয় এলিজাবেথ'র আত্মার শান্তি কামনায় প্রার্থনানুষ্ঠান

কুষ্টিয়ার কুমারখালীতে ব্রিটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথ-এর আত্মার শান্তি কামনায় বিশেষ খ্রীষ্টযাগ ও প্রার্থনানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে চিলড্রেন অব লাইট চার্চে বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশন কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে এই প্রার্থনার আয়োজন করা হয়।

এসময় প্রার্থনা শেষে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহিদুল ইসলাম, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি সুধাংশু কুমার ঘোষ, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন কুষ্টিয়া শাখার প্রচার সম্পাদক পাষ্টর এন্টনি লুৎফর রহমান, ক্রীড়া বিষয়ক সম্পাদক মাইকেল এম রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রার্থনা অনুষ্ঠানে পৌরোহিত্য করেন বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক রেভারেন্ড পাষ্টর জাকের আলী শুভ ও ধর্ম বিষয়ক সম্পাদক পাষ্টর ডেভিড সরকার।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।