Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

রাজবাড়ীতে বজ্রপাতে ৮ নারী আহত

admin • 03 Jul 2023, 07:51 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
রাজবাড়ীতে বজ্রপাতে ৮ নারী আহত

একদিকে প্রচণ্ড গরম অন্যদিকে প্রতিনিয়ত বৃষ্টি। আকাশে মেঘ করলেই বৃষ্টির সাথে শুরু হয় বজ্রপাত। রোববার (২ জুলাই) সন্ধ্যায় রাজবাড়ীর পাংশা উপজেলার বিভিন্ন স্থানে এই বজ্রপাতে ৮ নারী আহত হয়েছেন।

আহতদের উদ্ধার করে স্বজনেরা পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এখন আহতদের সবাই চিকিৎসাধীন রয়েছেন।

আহতরা হলেন- পাংশা উপজেলার হাবাসপুর চরপাড়া এলাকার মতিন মন্ডলের স্ত্রী আকলিমা বেগম, চরঝিকড়ী গ্রামের আকিদুল ইসলামের স্ত্রী আকলিমা আক্তার, সোনাইয়ের স্ত্রী রিনা বেগম, পাংশার মৌকুড়ী গ্রামের আক্কাস আলীর স্ত্রী বিলকিস আক্তার, আজাদের স্ত্রী শিলা বেগম, নিজাম উদ্দিনের স্ত্রী হাসিনা বেগম, হেলালের স্ত্রী নাসিমা বেগম ও বাহাদুরপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের আ. আজিজের স্ত্রী নাসরিন আকতার।

পাংশা হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত মেডিকেল অফিসার ডা. এনামুল হক বলেন, এ পর্যন্ত বজ্রপাতে আহত ৮ জন নারীকে তাদের স্বজনেরা উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। তারা সবাই চিকিৎসাধীন রয়েছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।