Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

রাজবাড়ীতে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

admin • 23 Oct 2023, 05:43 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
রাজবাড়ীতে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

রাজবাড়ীর কালুখালীতে নিম্নচাপের প্রভাবে বৃষ্টির মধ্যে ফসলি মাঠে থাকা হাসিনা বেগম (২৭) নামে এক গৃহবধূর বজ্রপাতে মৃত্যু হয়েছে।

 

আজ সোমবার বিকেলে এ ঘটনা ঘটে। মৃত হাসিনা বেগম জেলার কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের কামিরা গ্রামের নিজাম শেখের স্ত্রী।

 

হাসিনা বেগমের প্রতিবেশি খোকন শেখ জানান, হাসিনা বেগমের এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে।

 

নিম্নচাপের ফলে চলমান বৃষ্টির মধ্যে তার ছেলে বাড়ির অদূরে মাঠের মধ্যে থাকা খালে মাছ শিকার করতে যান। বিকেল ৪টার দিকে হাসিনা বেগম ছেলেকে ডেকে আনতে মাঠের মধ্যে যান। ওই সময় হঠাৎ করেই বজ্রপাত হয়। স্থানীয়রা ওই সময়ই তাকে রাজবাড়ী সদর হাসপাতালের জরূরী বিভাগে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।