Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

রাজবাড়ীতে পল্লী বিদ্যুৎ সমিতির 'শাটডাউন' কর্মসূচি

admin • 17 Oct 2024, 08:05 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
রাজবাড়ীতে পল্লী বিদ্যুৎ সমিতির 'শাটডাউন' কর্মসূচি

রাজবাড়ীতে পল্লী বিদ্যুৎ সমিতির শাটডাউন কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে এ কর্মসূচি পালন করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি) ও পল্লী বিদ্যুৎ সমিতি (পবিস) একীভূতকরণসহ অভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন, সকল অনিয়মিত কর্মীদের নিয়মিতকরণের দুই দফা দাবি আদায়সহ বিভিন্ন জেলার পল্লী বিদ্যুৎ সমিতির ১০ জন কর্মকর্তার নামে মামলা এবং ২০ জন কর্মকর্তা কর্মচারীর চাকরি থেকে স্থায়ী বরখাস্তের প্রতিবাদে রাজবাড়ী জেলার পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির সকল সংযোগ লাইন বন্ধ করে (শাটডাউন কর্মসূচি) পালিত হয়।

 

রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা উল্লেখিত দাবি আদায়ের লক্ষ্যে বিগত কয়েক মাস যাবৎ আন্দোলন করে যাচ্ছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।