Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

রাজবাড়ীতে ছাত্রলীগ নেতাকে ছুরিকাঘাতে হত‌্যা

admin • 13 Nov 2024, 08:42 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
রাজবাড়ীতে ছাত্রলীগ নেতাকে ছুরিকাঘাতে হত‌্যা

রাজবাড়ীতে এক ছাত্রলীগ নেতাকে ছুরিকাঘাতে হত‌্যা করেছে দুবৃর্ত্তরা। মঙ্গলবার রাত ৯টার দিকে শহরের বিনোদপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত তানভীর মিয়া (২২) নামে বিনোদপুর ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তিনি একই এলাকার বাবু সিকদারের ছেলে।

স্থানীয়রা জানান, রাত ৯টার দিকে তানভীর মিয়া বিনোদপুর পুলিশ ফাঁড়ি এলাকায় অবস্থান করছিলেন। এ সময় কয়েকজন দুবৃর্ত্ত তাকে ছুড়িকাঘাত করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বে থাকা চিকিৎসক তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রের্ফাড করেন। ফরিদপুর মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শরিফ আল রাজিব জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। পুলিশের প্রাথমিক ধারণা, পূর্ব শত্রুতার জেরে এই হত‌্যাকাণ্ড ঘটেছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।