Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

রাজবাড়ী থেকে ঢাকার পথে দুই কমিউটার ট্রেন

admin • 04 May 2024, 01:44 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
রাজবাড়ী থেকে ঢাকার পথে দুই কমিউটার ট্রেন

রাজবাড়ীর সঙ্গে ঢাকার যোগাযোগ ব্যবস্থা আরো সহজ করতে এই পথে দুটি কমিউটার ট্রেন চালু করতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। আগামীকাল রবিবার সকাল থেকে যাত্রী নিয়ে ট্রেন চলাচল শুরু হবে।

 শনিবার( ৪রা মে) মাদারীপুরের শিবচরে এক অনুষ্ঠানে ট্রেন দুটি উদ্বোধন করেন রেলপথ মন্ত্রী মো. জিল্লুল হাকিম। জিল্লুল হাকিম বলেন, ভবিষ্যতে এই পথে আরেকটি ট্রেন আমরা চালু করব।

পরের ট্রেনটি নতুন বগি দিয়ে শুরু করব। আবার আগামী দুই মাসের মধ্যে ভাঙ্গা থেকে খুলনা, যশোর হয়ে বেনাপোল পর্যন্ত আরেকটি ট্রেন চালু হবে। ওই ট্রেন প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। রেলমন্ত্রী জানান, ভাঙ্গা থেকে বরিশাল হয়ে পায়রা বন্দর পর্যন্ত একটি রেল লাইন বানানো হবে।

সেটি আটটি জেলাকে যুক্ত করবে। কিন্তু এই অঞ্চলের মাটি ভালো না। তাই পুরো লাইনটি হবে এলিভেটেড (উড়াল)। জিল্লুল হাকিম বলেন, আমরা চিন্তা করছি, রেলে বর্তমানে দুইটা জোন আছে। আরো দুইটা জোন তৈরি করা হবে। এর একটা হবে ভাঙ্গা-ফরিদপুর। এটির জোনাল অফিস হবে ভাঙ্গায়। এতে করে ভাঙ্গায় রেলের সেবা আরো বাড়বে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।