Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

রাজবাড়ি মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতে চালকদের ডোপ টেস্ট

admin • 14 May 2024, 09:52 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
রাজবাড়ি মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতে চালকদের ডোপ টেস্ট

রাজবাড়ি -ফরিদপুর মহাসড়কে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দূরপাল্লার বাস ও ট্রাকের চালকদের ডোপটেস্ট ও স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে।

অভিযানে ৭ জনের ডোপ টেস্ট করা হয়। এর মধ্য ২ ট্রাক চালকের ডোপটেস্ট পজিটিভি হওয়ায় তাদের আটক করে নিয়মিত মামলা করা হয়। এ সময় ট্রাক দুটিও জব্দ করে প্রশাসন।

আজ মঙ্গলবার রাত সাড়ে ৮টায় রাজবাড়ি মহাসড়ক এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ফরিদপুর সদর তামান্না তাসনীম । এসময় বিআরটিএর একটি দল গাড়ি ও চালকের কাগজপত্র পরীক্ষা করেন এবং সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসক দল ডোপটেস্টসহ স্বাস্থ্য পরীক্ষা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না তাসনীম জানান, সম্প্রতি ফরিদপুরের বিভিন্ন মহাসড়কে দুর্ঘটনা বেড়ে যাওয়ায় চালকদের ডোপ টেস্টের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষার করে আইনগত ব্যবস্থা নেওয়ার কাজ শুরু হয়েছে। নেশাগ্রস্থ ও অসুস্থ চালকদের চিহ্নিত করে দুর্ঘটনা প্রতিরোধ করতে এই অভিযান চালানো হচ্ছে। দুরপাল্লার বাস, ট্রাক থামিয়ে কাগজপত্র পরীক্ষার করার পাশাপাশি চালকদের রক্তচাপ, ডায়াবেটিস ও ডোপটেস্ট করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।