Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

রাজধানীতে 'ভোট বর্জনের’ লিফলেট বিতরণ করল জামায়াত

admin • 23 Dec 2023, 01:03 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
রাজধানীতে 'ভোট বর্জনের’ লিফলেট বিতরণ করল জামায়াত

নির্বাচন বর্জন, ভোটারদের ভোটদান থেকে বিরত থাকা, বিরোধীদল বিহীন নির্বাচন প্রত্যাখান এবং দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিতে ঢাকা মহানগরীর ১১০টি স্থানে লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার (২৩ ডিসেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমানের নেতৃত্বে রাজধানীর মিরপুর ১, আনসার ক্যাম্প, ছাপাখানা ও মধ্য পাইকপাড়া বাজারে ভোট বর্জনের আহ্বান সংবলিত লিফলেট বিতরণ করা হয়।

মাহফুজুর রহমান বলেন, সরকার দেশে গণতন্ত্রের পরিবর্তে বাকশালতন্ত্র কায়েম করেছে। তারা কথিত নির্বাচনের নামে ভোট ডাকাতির মহোৎসবের মাধ্যমে দেশকে মাফিয়া রাষ্ট্রে পরিণত করতে চায়। কিন্তু সচেতন জনতা তাদের সে ষড়যন্ত্র কখনোই বাস্তবায়ন হতে দেবে না বরং স্বতঃস্ফূর্তভাবে সরকারের পাতানো, সাজানো ও নীলনকশার নির্বাচন প্রতিরোধ করবে। তিনি ভাঁওতাবাজীর নির্বাচন প্রতিহত করতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ ২০০৮ সালে পাতানো ও ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় এসে আদালতের রায়ের দোহাই দিয়ে গণতন্ত্র ও অবাধ নির্বাচনের রক্ষাকবজ কেয়ারটেকার সরকার পদ্ধতি বাতিল করে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে দেশকে অঘোষিত ফ্যাসীতন্ত্রে পরিণত করেছে। তাই দেশ ও জাতির বৃহত্তর স্বার্থেই গণবিরোধী ও মাফিয়া সরকারের পতন ঘটিয়ে দেশে গণপ্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠা করতে হবে। তিনি বাকশালীদের পতনের লক্ষ্যে আগামীকালের সর্বাত্মক অবরোধ কর্মসূচি সফল করতে দলমত নির্বিশেষে সকলের প্রতি আহবান জানান।

এ সময় উপস্থিত ছিলেন মহানগরী শূরা সদস্য এড.আ.হামিদ, জামায়াত নেতা এড.আ.রাকিব, মিরাজুল ইসলাম, ইসলাম, ছাত্রনেতা হাসানুল বান্না, ফাহাদ প্রমূখ।

এছাড়া রাজধানীর বাড্ডায়, মিরপুর শেওড়া পাড়া, গুলশান, মোহাম্মদপুর, মগবাজার, হাতিরঝিল, তেঁজগাও শিল্পাঞ্চল থানা, কাফরুল ও রাজধানীর ঢাকা মহানগরী উত্তরের সাংগঠনিক ৫৩ থানার বিভিন্ন ওয়ার্ড, মহল্লার ১১০ স্থানে লিফলেট বিতরণ করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।