Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

রাজধানীতে ছুরিকাঘাতে স্কুলছাত্র আহত

admin • 31 May 2023, 07:41 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
রাজধানীতে ছুরিকাঘাতে স্কুলছাত্র আহত

রাজধানীর সূত্রাপুরে পূর্বশত্রুতার জেরে ছুরিকাঘাতে জুনায়েদ হোসেন পিয়াল (১৪) নামের এক কিশোর আহত হয়েছে। সে একটি স্কুলের অষ্টম শ্রেনীর ছাত্র।

 

মঙ্গলবার (৩০ মে) রাত সারে ৯টার দিকে সূত্রাপুর সিমান্ত খেলার মাঠের পাশে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

আহত পিয়ালের বাবা মো. নাদিম জানান, রাতে বাজারে কাচামরিচ আনতে যায় পিয়াল। পরে নিজের পেট ধরে বাসায় এসে বলে তাকে ছুরিকাঘাত করেছে। এই কথা বলে অজ্ঞান হয়ে পড়ে যায়। দ্রুত তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।

 

আহত পিয়াল জানান, এলাকায় ফুটবল খেলা নিয়ে এক মাস আগে রাতুল নামে এক ছেলের সঙ্গে তার ঝগড়া হয়। আজকে বাজার থেকে বাসায় যাওয়ার পথে রাতুলসহ ১০ থেকে ১২ জন আমার পথ আটকে ছুরিকাঘাত করে।

 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, সূত্রাপুর থেকে এক কিশোর ছুরিকাঘাতে আহত হাসপাতালে ভর্তি হয়েছে। তার অবস্থা গুরুতর। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।