Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

রাজধানীতে গলায় ফাঁস দিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

admin • 28 Apr 2023, 06:58 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
রাজধানীতে গলায় ফাঁস দিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

রাজধানীর বাড্ডায় গলায় ফাঁস দিয়ে হ্যাপী মনি (২৩) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। শুক্রবার (২৮ এপ্রিল) দুপুরে বাড্ডা হাজিপাড়া আব্দুল্লাহবাগের একটি বাসা থেকে ওই তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

 

উচ্চমাধ্যমিক পাস করা হ্যাপীর গ্রামের বাড়ি শরিয়তপুর। চার ভাই ও দুই বোনের মধ্যে হ্যাপী দ্বিতীয়। তাদের বাবা আগেই মারা গেছেন। মা ফিরোজা বেগমকে নিয়ে রাজধানীর ওই বাসায় ভাড়া থাকেন তারা।

 

হ্যাপীর ভাই ফজলে রাব্বী জানান, সকাল থেকে নিজের রুমেই ছিলেন হ্যাপী। কিন্তু দুপুর ১২টার দিকে তার রুমের দরজা বন্ধ পাওয়া যায়। ডাকাডাকির পর সাড়া না পেয়ে দরজা ভেঙে হ্যাপীকে ফ্যানের সঙ্গে ঝুলতে দেখা যায়। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি বাড্ডা থানায় অবহিত করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।