Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

রাজধানীতে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

admin • 03 Apr 2024, 10:01 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
রাজধানীতে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকার একটি বাসায় গলায় ফাঁস দিয়ে মোসাম্মৎ হুমাইয়া (২৭) নামে এক গৃহবধু আত্মহত্যা করেছে বলে দাবি পরিবারের। বুধবার রাত ৯ টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জানা যায়, গৃহবধূ হুমাইয়া উত্তরা পশ্চিম থানার বাসা নং-৬ রোড ১২ সেক্টরের মাহবুব আলমের মেয়ে।

তাকে হাসপাতালে নিয়ে আসা স্বামী আশরাফ বলেন, ‌‌‌‘বিকেলের দিকে আমাদের স্বামী স্ত্রীর মাঝে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এরপর ইফতারের কিছুক্ষণ আগে আমাদের কাউকে কিছু না বলে আমার স্ত্রী ঘরে গিয়ে দরজা বন্ধ করে গলায় ওড়না পেচিয়ে ফ্যানের সাথে ঝুলে পরে।

 

পরে ঘটনাটি আমরা জানতে পেরে ঝুলন্ত অবস্থা থেকে দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক জানায় আমার স্ত্রী আর বেঁচে নেই বলেও জানান’।

 

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ হাসপাতালের জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।