Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

রাজধানীতে গলায় ফাঁস দিয়ে এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা

admin • 18 Nov 2023, 09:02 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
রাজধানীতে গলায় ফাঁস দিয়ে এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা

রাজধানীর হাজারীবাগ থানার ঝিগাতলা টালি অফিস এলাকার একটি বাসায় আসতা শামীম দীভা (১৬) নামে এক শিক্ষার্থী গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে।

 

আজ শনিবার বিকেল ৫ টা ৫০ মিনিটের দিকে তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

নিহত আসতা শামীম দীভা বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

 

আত্মহত্যার বিষয়ে তার খালা রাশিদা বেগম জানান, আমার ভাগ্নি এসএসসি পরীক্ষার্থী ছিল। আজ বিকেলের দিকে পড়াশোনার জন্য তার মা বকুনি দিলে অভিমান করে নিজ রুমে গিয়ে গলায় ওড়না পেচিয়ে ফাঁস দেয়। পরে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে আনা হলে চিকিৎসক জানায় সে আর বেঁচে নেই।

 

রাশিদা বেগম আরও জানান, হাজারীবাগ জিগাতলার টালি অফিস এলাকার মোঃ শামীম হোসেনের মেয়ে সে। দুই বোনের মধ্যে সে ছিল ছোট।

 

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে শিক্ষার্থীর মৃত্যু বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান মরদেহটি জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।