Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

রাজধানীতে ককটেল বিস্ফোরণে যুবলীগ নেতা আহত

admin • 26 May 2023, 07:25 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
রাজধানীতে ককটেল বিস্ফোরণে যুবলীগ নেতা আহত

রাজধানী যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কে ককটেল বিস্ফোরণে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ৫০নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক সম্রাট হোসেন (৩৫) আহত হয়েছেন।

 

বৃহস্পতিবার (২৫ মে) রাত সোয়া ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

 

সম্রাট হোসেনকে উদ্ধার করে নিয়ে আসা শামীম আহমেদ বলেন, ঢাকা-৫ আসনের এমপি কাজী মনিরুল ইসলাম মনু ভাইয়ের অফিস থেকে মিটিং শেষ করে বের হওয়ার পর হঠাৎ ৪টি ককটেল বিস্ফোরণ ঘটে। এতে সম্রাট ভাই আহত হয়। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। বর্তমানের জরুরি বিভাগে চিকিৎসাধীন আছেন।

 

তিনি বলেন, বিএনপির প্রোগ্রাম আছে। আমাদের ধারণা পরিকল্পিতভাবে বিএনপির লোক সম্রাট ভাইয়ের ওপর ককটেল নিক্ষেপ করেছেন।

 

ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, যাত্রাবাড়ী থেকে আহত অবস্থায় এক যুবলীগের নেতাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে। বর্তমানে জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে। বিষয়টি যাত্রাবাড়ী জানানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।