Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

রাঙ্গামাটিতে ঘুমন্ত স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে হ'ত্যা

admin • 02 Aug 2024, 04:15 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
রাঙ্গামাটিতে ঘুমন্ত স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে হ'ত্যা

কাউখালীতে ঘুমন্ত অবস্থায় স্ত্রী ও শাশুড়িকে লোহার শাবল দিয়ে খুঁচিয়ে ও জবাই করে নৃশংসভাবে হত্যা করেছে স্বামী। শুক্রবার (১ আগস্ট) দিবাগত রাতে উপজেলা সদরের কাশখালী গ্রামে এই ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- ফাতেমা আক্তার (২৬) ও তার বৃদ্ধ মা আয়েশা খাতুন (৬১)। এ ঘটনায় ঘাতক স্বামী মো. বিল্লাল হোসেনকে (৩৫) আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।

 

স্থানীয় সূত্রে জানা যায়, মো. বিল্লাল হোসেনের সঙ্গে তিন বছর আগে ফাতেমা বেগমের বিয়ে হয়। তাদের সংসারে ২ বছরের একটি শিশু সন্তানও রয়েছে। বিয়ের পর থেকে ঘাতক স্বামী ফাতেমা আক্তারকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। স্বামীর নির্যাতন সইতে না পেরে গত দুই মাস আগে মায়ের কাছে চলে আসে ফাতেমা। পরে গত ২৯ জুলাই স্বামীকে ডির্ভোস দেন তিনি। এতে ক্ষিপ্ত হয়ে বৃহস্পতিবার বিকেলে বিল্লাল হোসেন তার শ্বশুর বাড়িতে গেলে সেখানে তার শাশুড়ি ও স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়। ঝগড়া হওয়ার পর সে শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে গিয়ে কোনো একস্থানে ওৎ পেতে থাকে। পরে রাতে ঘরে প্রবেশ করে ঘুমন্ত অবস্থায় স্ত্রী ও বৃদ্ধ শাশুড়িকে লোহার শাবল দিয়ে খুঁচিয়ে ও জবাই করে হত্যা করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে বিল্লাল। এসময় এলাকাবাসী তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজীব চন্দ্র কর। তিনি জানান, এ ব্যাপারে কাউখালী থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। মরদেহ উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

 

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ব্যাপারে নিহতের ভাই ও সন্তান বাদী হয়ে কাউখালী থানায় হত্যা মামলা দায়ের করেছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।