Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

যশোরে বিআরটিসি বাসে দুর্বৃত্তদের আগুন

admin • 03 Nov 2023, 08:08 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
যশোরে বিআরটিসি বাসে দুর্বৃত্তদের আগুন

যশোর শহরের মনিহার মোড়ে থেমে থাকা বিআরটিসির একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৩ নভেম্বর) রাত ১১টার দিকে বাসটির পেছনের অংশে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা চেঁচামচি-ছোটাছুটি শুরু করেন।

 

পরে ফাযার সার্ভিস কর্মী ও পরিবহন শ্রমিকরা প্রায় একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে পুলিশ ও র‍্যাবের একাধিক টিম ঘটনাস্থলে পৌঁছায়।

   

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) বেলাল হোসাইন জানান, আগুন লাগানোর সময় বাসটিতে কোনো যাত্রী বা চালক ছিলো না। আগুনে যান্ত্রিক ত্রুটির কারণে বাসটি নিজেই স্ট্র্যাট নিয়ে চলতে শুরু করে। তবে গতি কম থাকায় সামনের চাকায় ব্যারিকেড দিয়ে থামাতে সক্ষম হয়।

   

তিনি আরও বলেন, এটা অবরোধকারীদের কাজ নাকি অন্য কোনোভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। রহস্য উদঘাটনে পুলিশ তৎপরতা চালাচ্ছে।

     

পরিবহন শ্রমিক নেতা সেলিম রেজা মিঠু জানান, আগুনে ক্ষতিগ্রস্ত বিআরটিসির বাসটি সকালে যশোর থেকে যাত্রী নিয়ে ভোলার চরফ্যাশনের উদ্দেশ্যে ছেড়ে যাবার কথা ছিল।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।