Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

যমুনার বালুচরে মিলল নিখোঁজ যুবকের লাশ

admin • 12 Nov 2023, 10:43 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
যমুনার বালুচরে মিলল নিখোঁজ যুবকের লাশ

সিরাজগঞ্জ সদরে যমুনা নদীর বালুচর থেকে নিখোঁজ এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১২ নভেম্বর) রাত ৮টার দিকে ৩ নম্বর ক্রসবার বাধ সংলগ্ন মালসাপাড়া এলাকার বালুচর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

নিহত জহুরুল ইসলাম জয় (২১) সদর উপজেলার বিয়ারাঘাট এলাকার নুর হোসেনের ছেলে। নিহতের চাচা সাইফুল ইসলাম জানান, শনিবার দুপুরের পর ভাতিজা জহুরুল বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি।

   

আজ রবিবার সন্ধ্যায় লোক মুখে জানতে পারি বালুচরে একটি মরদেহ পড়ে আছে। ঘটনাস্থলে গিয়ে দেখি মরদেহটি ভাতিজার।

   

সদর থানার ওসি সিরাজুল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরে কোথাও আঘাতের চিহ্ন নেই।

 

ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর কারণ জানা সম্ভব নয়। ঘটনাস্থলের আশপাশে পড়ে থাকা কিছু নেশা জাতীয় দ্রব্যের আলামত উদ্ধার করেছেন বলেও জানান তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।