Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

মৌমাছির কামড়ে প্রাণ গেল বৃদ্ধের

admin • 24 Oct 2024, 09:38 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
মৌমাছির কামড়ে  প্রাণ গেল বৃদ্ধের

জামালপুরের মাদারগঞ্জে মৌমাছির কামড়ে সিরাজুল ইসলাম বেপারী (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সন্ধায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে দুপুরে উপজেলার গুনারীতলা ইউনিয়নের সিংদহ গ্রামে মৌমাছির আক্রমণে শিকার হন তিনি। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন নিহতের চাচাতো ভাই মোঃ সবুজ মিয়া।

নিহত সিরাজুল ইসলাম বেপারী উপজেলার গুনারীতলা ইউনিয়নের সিংদহ এলাকার মৃত রসুল বেপারীর ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সিরাজুল ইসলাম বাড়ির পাশে হাটাহাটি করছিলেন এসময় হঠাৎ একঝাক মৌমাছির আক্রমণে শিকার হন তিনি। এ সময় মৌমাছির অনাবরত কামড়ে তিনি মারাত্মক অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে প্রথমে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

 

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন নিহতের চাচাতো ভাই মোঃ সবুজ মিয়া বলেন, সিরাজুল ইসলাম বাড়ির পাশে রাস্তায় হাটাহাটি করছিলেন। হঠাৎ একঝাঁক মৌমাছি কামড়ে আহত করেন। আহত অবস্থায় ময়মনসিংহ নেওয়ার পথে তার মৃত্যু হয়।

 

মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইফুল ইসলাম জ্বয় বলেন, মৌমাছির কামড়ে তিনজন হাসপাতালে চিকিৎসা নিতে এসেছিলো। দুইজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বাকি আরেক জনের অবস্থা গুরুতর হওয়ায় জনকে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।