Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

মোবাইলে স্বামীর নির্যাতনের বর্ণনা ভিডিও করে যে কাণ্ড ঘটালেন সম্পা

admin • 02 Jul 2024, 11:13 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
মোবাইলে স্বামীর নির্যাতনের বর্ণনা ভিডিও করে যে কাণ্ড ঘটালেন সম্পা

স্বামীর নির্যাতনের ঘটনা নিজের মোবাইল ফোনে ভিডিও করে পাখি আক্তার সম্পা (২৮) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন৷ সোমবার (১ জুলাই) বিকেলে বগুড়া শহরের জামিলনগর এলাকায় ভাড়া বাড়ির নিজ কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশ তার স্বামী রুনু প্রামানিককে গ্রেপ্তার করেছে।

পাখি আক্তার সম্পার স্বামী শহরের মালগ্রাম উত্তরপাড়ার বাসিন্দা। এ ঘটনায় আত্মহত্যার প্ররোচনার মামলায় মঙ্গলবার (২ জুলাই) আদালতের মাধ্যমে গৃহবধুর স্বামী রুনু প্রামানিককে কারাগারে পাঠানো হয়েছে। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ সাইহান ওলিউল্লাহ।

১ মিনিট ৩৬ সেকেন্ডের ভিডিওতে সম্পা উল্লেখ করেন, প্রথম স্ত্রীর বিষয় গোপন করে রুনু তাকে বিয়ে করে জামিলনগরে ভাড়া বাড়িতে রাখেন। রুনু মাঝেমধ্যে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। এ কারণে আগেও তিনি আত্মহত্যার চেষ্টা করেন।

ভিডিওতে তিনি বলেন, স্বামীর অত্যাচারেই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। এমন বক্তব্য রেকর্ডের পর নিজের ফেসবুক আইডি নিষ্ক্রিয় করেন। এরপর সিলিং ফ্যানের সঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

বগুড়া সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ বলেন, ওই নারীর লাশ উদ্ধারের পর তার ব্যক্তিগত মোবাইল ফোনে ভিডিও বক্তব্য পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে তার স্বামীকে আটক করা হয়। পরে রাতে ওই নারীর ভাই মুক্তার হোসেন বাদী হয়ে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা করলে রুনু প্রামাণিককে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।