Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

মোবাইল ফোন নিয়ে বোনের সঙ্গে ঝগড়া, অভিমানে আত্মহত্যা

admin • 21 May 2023, 08:40 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
মোবাইল ফোন নিয়ে বোনের সঙ্গে ঝগড়া, অভিমানে আত্মহত্যা

মোবাইল ফোন নিয়ে বড় বোনের সঙ্গে ঝগড়া, একপর্যায়ে রাগ করে ফোন আছাড় দিয়ে ভেঙে ফেলে বড় বোন। আর তারপরেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে ছোট বোন জারা ফেরদৌস বিন্দু (১৭)।

 

রোববার (২১ মে) বিকেল ৫টার দিকে রাজধানীর খিলগাঁও থানার দক্ষিণ বনশ্রীতে এই ঘটনা ঘটে।

 

মৃতের বড় বোন জিন্নাতুল ফেরদৌস বলেন, আমার বোন সবসময় মোবাইল নিয়ে পড়ে থাকে। আমি মোবাইল কেড়ে নিয়ে ভেঙে ফেললে তার নিজের রুমে চলে যায়। পরে দরজা লাগিয়ে গলায় ফাঁস দেয়। দরজা ভেঙে তাকে উদ্ধার করে প্রথম স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক আমার বোনকে মৃত ঘোষণা করেন।

 

তিনি আরও বলেন, দক্ষিণ বনশ্রী ১০২ নম্বর বাসায় আমার সঙ্গে থাকত। স্থানীয় স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল সে। আমাদের গ্রামের বাড়ি চাঁদপুর জেলায়। আমরা তিন বোন, সে ছিল সবার ছোট।

 

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।