Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

মোবাইল ফোন কিনে না দেওয়ায় স্কুল ছাত্রের কান্ড!

admin • 23 Dec 2023, 09:09 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
মোবাইল ফোন কিনে না দেওয়ায় স্কুল ছাত্রের কান্ড!

পাবনার আটঘরিয়ায় মোবাইল ফোন কিনে না দেওয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন ইমরান হোসেন (১৪) নামে এক স্কুলছাত্র। আজ শনিবার বিকেলে এ ঘটনা ঘটে।

 

আত্মহত্যা করা ওই স্কুলছাত্র কয়রাবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। সে উপজেলার দেবোত্তর ইউনিয়নের শ্রীকান্তপুর গ্রামের মো. জসিম উদ্দিনের ছেলে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন দেবোত্তর ইউপি চেয়ারম্যান মো. মোহাঈম্মীন হোসেন চঞ্চল।

 

আটঘরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবু জাফর সাদিক জানান, ইমরান হোসেন এদিন সকালে বাবা–মার কাছে মোবাইল ফোন কিনতে চায়।

 

তার বাবা–মা মোবাইল ফোন কিনে দিতে অপারগতা প্রকাশ করায় সবার অজান্তে ঘরের মধ্যে গলায় ফাঁস নেয় ইমরান। বাড়ির লোকজন টের পেয়ে উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।