Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

admin • 05 May 2023, 06:55 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

হবিগঞ্জ সদর উপজেলার হবিগঞ্জ লাখাই সড়কের রিচি নামক স্থানে মোটরসাইকেলের ধাক্কায় রেণু বেহম (৭৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ মে) সন্ধ্যায় এই ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে অসুস্থ আত্মীয়কে দেখে বাড়ীতে ফিরছিলেন রেণু বেগম। এ সময় হবিগঞ্জ থেকে লাখাইগামী একটি মোটর সাইকেল রিচি এলাকায় তাকে ধাক্কা দিলে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।

 

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় লোকজন মোটরসাইকেল ও চালককে আটক করেছে।

 

হবিগঞ্জ সদর থানার ওসি গোলাম মর্তুজা ঘটনার সত্যতা নিশ্চিত করেন। রেণু বেগম রিচি গ্রামের মৃত রমিজ আলীর মেয়ে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।