Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলে নিহত

admin • 26 Apr 2024, 10:46 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলে নিহত

সাতক্ষীরার আগরদাঁড়িতে মোটরসাইকেল ও কাঠবোঝাই ট্রলির মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলে নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে আগরদাঁড়ি মহিলা মাদরাসার সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বৈকারী এলাকার মৃত. আবুল হোসেনের ছেলে হাফিজুর রহমান (৫৫) ও তার ছেলে আজিজুর রহমান (৩০)।

স্থানীয় ও নিহতের স্বজনরা জানান, হাফিজুর রহমান সাভারে চাকরি করেন। শুক্র ও শনিবার ছুটি থাকায় বাড়িতে ফেরেন। রাতে ছেলে আজিজুর রহমান বাবাকে শহর থেকে নিয়ে মোটরসাইকেলযোগে বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে আগরদাঁড়ি মহিলা মাদরাসার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাঠবোঝাই ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে নিহত হন বাবা ও ছেলে।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিদুল ইসলাম বলেন, মোটরসাইকেল ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে বাবা ও ছেলে নিহত হয়েছে। মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। ট্রলি আটক করা হলেও চালক পালিয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।