Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

মোটরসাইকেল-অটোভ্যান মুখোমুখি সংঘর্ষে সংবাদকর্মী নিহত

admin • 21 Feb 2024, 11:06 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
মোটরসাইকেল-অটোভ্যান মুখোমুখি সংঘর্ষে সংবাদকর্মী নিহত

নীলফামারীর সদর উপজেলায় মোটরসাইকেলের সাথে অটোভ্যানের সংঘর্ষে রকিবুল হাসান রকি (৩৮) নামে এক সংবাদকর্মী নিহত হয়েছে। বুধবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার অঙ্কুর বীজ হিমাগারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রকিবুল হাসান রকি কিশোরগঞ্জ উপজেলার চাদখানা ইউনিয়নের কেল্লাবাড়ি এলাকার ওসমান গণির ছেলে। তিনি দৈনিক আলোকিত নিউজ পত্রিকার কিশোরগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সন্ধ্যায় রকিবুল মোটরসাইকেলযোগে কিশোরগঞ্জ উপজেলার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে সে সদর উপজেলার অঙ্কুর বীজ হিমাগারের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রকিবুল গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীরুল ইসলাম বলেন, অটোভ্যানের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়ে রকিবুল হাসান মারা যান। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।