সাকিব আল হাসান নাহিদ, জামালপুর।
জামালপুরের মেলান্দহে ৪০ কেজি গাঁজাসহ বেলাল শেখ নামে এক ইউপি সদস্য কে গ্রেফতার করেছে জামালপুর জেলা গোয়েন্দা শাখা ডিবি-১। শুক্রবার (৩১ মে) দুপুরে তাকে সাতদিনের রিমান্ড আবেদনসহ আদালতে সোপর্দ করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (৩০মে) দিবাগত মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দূরমুট ইউনিয়নের সুলতানখালি (মাইচ্ছাপাড়া) গ্রামে ইউপি সদস্যের নিজবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত বেলাল শেখ ওই গ্রামের মৃত করিম শেখের ছেলে। তিনি দূরমুট ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের বর্তমান মেম্বার
এ সময় তার বাড়ি থেকে প্লাস্টিকের দু’টি সাদা বস্তায় একটিতে ২৬ কেজি এবং অন্যটিতে ১৪ কেজি মোট ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
জানা যায়, গ্রেপ্তারকৃত ইউপি সদস্য বেশ কিছুদিন যাবৎ সকলের অগোচরে মাদক কারবার পরিচালনা করে আসিতেছিল। এই ঘটনায় গ্রেফতারকৃত ইউপি সদস্যের বিরুদ্ধে মেলান্দহ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর ১৯(গ) দায়ের করা হয়েছে।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ কাজী শাহনেওয়াজ ইমন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে প্লাস্টিকের দু’টি সাদা বস্তায় একটিতে ২৬ কেজি এবং অন্যটিতে ১৪ কেজি মোট ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার মূল্য ৮০০০০০(আট লক্ষ) টাকা।
আসামীকে ০৭(সাত)দিনের পুলিশ রিমান্ডের আবেদন সহ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান সবসময় চলমান রয়েছে।





