Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

মেলান্দহে সাংবাদিক আমানুল্লাহ কবীরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরনসভা

admin • 20 Jan 2024, 06:39 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
মেলান্দহে সাংবাদিক আমানুল্লাহ কবীরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরনসভা

জামালপুরের মেলান্দহে বরেণ্য সাংবাদিক আমানুল্লাহ কবীরের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরনসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ জানুয়ারী) সকাল ১১টায় মেলান্দহ উপজেলা প্রেসক্লাব ও মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির যৌথ আয়োজনে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।

 

মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহ জামালের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শেখ ফরিদের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা প্রেসক্লাবের সভাপতি আইনজীবী ইউসুফ আলী, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, প্রয়াত সাংবাদিকের বড় ছেলে ইনডিপেনডেন্ট টেলিভিশনের সিনিয়র প্রযোজক শাথিল কবীর, সিএলএবি'র চেয়ারম্যান হারুন অর রশিদ। আব্দুল জলিল, প্রভাষক রফিকুল ইসলাম, আব্দুল্লাহ, আবুল হোসেন, একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি মুক্তা, সংবাদ সারাবেলার সাংবাদিক আলমগীর আহম্মেদ শাহজাহান। মেলান্দহ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ভোরের কাগজের সাংবাদিক সাকিব আল হাসান নাহিদ, দৈনিক আমাদের সময়ের ইমরান মাহমুদ প্রমুখ।

এসময় বক্তারা সাংবাদিক আমানুল্লাহ কবীরের স্মৃতি বিজড়িত কর্মময় জীবনী তুলে ধরেন। পরে প্রয়াত সাংবাদিকের কবীরের বিদেহী আত্মার শান্তি কামনায় মোনাজাত পরিচালনা করেন উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সাজ্জাদ হোসাইন।

 

এর আগে সভার শুরুতে প্রয়াত সাংবাদিক আমানুল্লাহ কবীরের বিদেহী আত্মার শান্তি কামনায় দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

উল্লেখ্য, সাংবাদিক আমানুল্লাহ কবীর ১৯৪৭ সালের ২৪ জানুয়ারী জামালপুরের মেলান্দহ রেখিরপাড়ায় জন্মগ্রহণ করে ২০১৯ সালের ১৬ জানুয়ারী ডায়াবেটিক ও কিডনি জনিত রোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি বেসরকারী হাসপাতালে মৃত্যুবরণ করেন। তিনি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ওরা বাংলাদেশ সংবাদ সংস্থার সাবেক ব্যবস্থাপনা পরিচালকসহ দেশের স্বনামধন্য পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।