Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

মেলান্দহে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

admin • 13 Aug 2023, 06:29 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
মেলান্দহে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

জামালপুরের মেলান্দহে বিদেশ ফেরত লিয়ন (৩৭) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (১৩ আগস্ট) দুপুরে উপজেলার হাজরাবাড়ী পৌরসভার দিলালেরপাড়া এলাকা থেকে মরদেহ উদ্ধার করে থানা পুলিশ।

নিহত লিয়ন হাসান নিয়ন ওই এলাকার মৃত মন্টু মিয়ার ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত লিয়ন অসুস্থ হওয়ায় কিছুদিন পূর্বে সৌদি আরব থেকে ফেরত আছে। এর আগে ছয়-সাত মাস আগে দেশে এসে বিয়ে করে আবারো সৌদি আরব চলে যায়। মোটা অংকের টাকা ব্যয় করে বিদেশ গিয়ে চাহিদানুযায়ী অর্থ উর্পাজন করতে না পারায় হতাশায় অসুস্থ হয়ে পড়লে বিদেশ থেকে ফেরত আসে।

 

দেশে এসে টাকার শোকে হতাশায় ভুগছিলো সে। এইভাবে হতাশাগ্রস্থ হয়ে একপর্যায়ে মানুষিক ভারসাম্য হারিয়ে ফেলে লিয়ন। দেশে এসে বিভিন্ন জায়গায় চিকিৎসা নিচ্ছিলো সে।

 

লিয়নের অন্তসত্বা স্ত্রী শশুর বাড়িতে থাকায় রাতে শোয়ার ঘরে একাই থাকতো। ঘটনার দিন রাতে প্রতিদিনের মতো লিয়নের শোয়ার ঘরে মশারী টানিয়ে ঔষধ খাইয়ে চলে আছে তার মা। পরে সবার অজান্তেই গভীর রাতে বাড়ির পাশে এক গাছের সাথে গলায় রশি দিয়ে ফাঁস নেয়।

 

ভোর সাড়ে ৪টা দিকে লিয়নের ছোট ভাই লিটন প্রকৃতির ডাকে বাইরে বের হয়ে লিয়নের ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে তার ডাক-চিৎকারে বাড়ির লোকজন বের হয়ে ঝুলন্ত মরদেহ নামিয়ে ঘরে আনে। সকালে বিষয়টি থানায় জানালে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় আনে।

ওই ওর্য়াডের কাউন্সিলর মোঃ জাহাঙ্গীর আলম জানান, ছেলেটি দীর্ঘদিন যাবত বিদেশে ছিল। বাড়িতে এসে বিয়ে করে আবার বিদেশ চলে যায়। বিদেশে থাকা অবস্থায় কিছুটা মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে। বাড়িতে এনে আত্মীয়-স্বজনরা তার চিকিৎসা করতেছিলো। সকালে খবর পেলাম ছেলেটি ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করছে।

 

মেলান্দহ থানার উপপরিদর্শক এসআই হান্নান বলেন, ছেলেটি মানুষিক ভারসাম্যহীন ছিলো স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশের একটি টিম সাথে নিয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় আনি।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, মরদেহ উদ্ধারের ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।