Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

মেলান্দহে মির্জা আজমের পক্ষে নৌকার ভোট চেয়ে মিছিল

admin • 03 Jan 2024, 09:50 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
মেলান্দহে মির্জা আজমের পক্ষে নৌকার ভোট চেয়ে মিছিল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুর-৩ (মেলান্দহ- মাদারগঞ্জ) আসনের মেলান্দহে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজমের নৌকার প্রচারনায় মিছিল অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (৩ জানুয়ারী ) বিকেলে মেলান্দহের নাংলা ইউনিয়ন ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে এ মিছিল অনুষ্ঠিত হয়। মেলান্দহ বাজারস্থ নাংলা ইউনিয়ন আওয়ামলীগের কার্যালয় হতে মিছিলটি বের হয়ে মেলান্দহ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারো কার্যালয়ে এসে শেষ হয়। মিছিলে প্রচারণার পাশাপাপাশি নেতাকর্মীরা জড়ো হয়ে নৌকা প্রতীকের ভোট কামনা করেন।

 

এসময় উপস্থিত ছিলেন, মেলান্দহ উপজেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, সদস্য হাসমত উল্লাহ, শামচুল আলম লিচু, ইউনিয়ন আ.লীগের সভাপতি মাহফুজুল হক মাফল, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, সহ-সভাপতি আবুল কালাম আজাদ, রফিকুল ইসলাম তালুকদার।

   

উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম শাওন, সাধারণ সম্পাদক মুকছেদুল মমিন বাবু,নাংলা ইউনিয়ন যুবলীগের সভাপতি বুলবুল ইসলাম, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম মিস্টার, সদস্য আনিছুর রহমান জিকে, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তারেক শাহ, সাধারন সম্পাদক হুমায়ুন কবির ও সহ সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।