Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

মেলান্দহে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড

admin • 30 Dec 2024, 07:29 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
মেলান্দহে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড

জামালপুরের মেলান্দহে মাদকদ্রব্য (ইয়াবা) সেবন ও বিক্রির অপরাধে মোঃ লাল মিয়া (৩৬) নামের একজনকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় সেবনকালে তার থেকে ১০ টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।

 

লাল মিয়া উপজেলার আদিপৈত এলাকার মৃত নুর ইসলামের ছেলে।

 

সোমবার ( ৩০ ডিসেম্বর) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক দ্রব্য বিক্রি ও সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩ শত টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মেলান্দহ সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাসনীম জাহান। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ম্যাজিস্ট্রেট তাসনীম জাহান ।

সাকিব/মিরর
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।