Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

মেলান্দহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল কৃষকের

admin • 15 Aug 2024, 04:59 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
মেলান্দহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল কৃষকের

জামালপুরের মেলান্দহ উপজেলায় সেচ পাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শাহজাহান শেখ (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মেলান্দহ থানার অফিসার ইনচার্জ রাজু আহাম্মদ।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার চরপলিশা ঝিনাই ব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কৃষক শাহজাহান উপজেলার চরবানিপাকুরিয়া ইউনিয়নের চরপুলিশা পূর্বপাড়া গ্রামের মৃত এন্দা শেখের ছেলে।

 

স্থানীয়রা জানায় , বৃহস্পতিবার দুপুরে শাহজাহান ঝিনাই ব্রীজ এলাকায় সেচ পাম্প থেকে জমিতে পানি দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলো। সেচ পাম্পে বৈদ্যুতিক লাইন দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রাজু আহাম্মদ বলেন, মৃত্যুর বিষয় টা শুনেছি। এ বিষয়ে একটা অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।