Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

মেলান্দহে বালু বোঝাই ট্রাকের ধাক্কায় সেনা সদস্যের মৃত্যু

admin • 25 Mar 2024, 08:21 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
মেলান্দহে বালু বোঝাই ট্রাকের ধাক্কায় সেনা সদস্যের মৃত্যু

সাকিব আল হাসান নাহিদ, জামালপুর।

জামালপুরের মেলান্দহ উপজেলায় বালু বোঝাই ট্রাকের ধাক্কায় জাহাঙ্গীর আলম হালিম (৬২) নামে এক অবসরপ্রাপ্ত সেনা সদস্যের মৃত্যু হয়েছে। সোমবার (২৫ মার্চ) দুপুর উপজেলার হাজরাবাড়ী পৌর এলাকার হাজরাবাড়ী বাজারে পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর আলম হালিম হাজরাবাড়ী পৌর এলাকার চর আদিয়ারপাড়া গ্রামের বাসিন্দা।

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মাদারগঞ্জ থেকে ছেড়ে আসা বালু বোঝাই একটি ট্রাক জামালপুরের দিকে যাচ্ছিলো। এদিকে জাহাঙ্গীর আলম হালিম বাড়ি থেকে অটোরিকশা করে হাজরাবাড়ী বাজারের দিকে আসছিলেন।

 

পথিমধ্যে হাজরাবাড়ী বাজারের পশ্চিম পাশে ফরহাদের স’মিলের সামনে এলে ট্রাকের সঙ্গে অটোরিকশার ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু আহাম্মদ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।