Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

মেলান্দহে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

admin • 14 Apr 2024, 12:39 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
মেলান্দহে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

সাকিব আল হাসান নাহিদ, জামালপুর।

জামালপুরের মেলান্দহে বাংলা বর্ষবরণ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সকালে বাংলা বর্ষবরণ উপলক্ষে উপজেলার মির্জা আজম আধুনিক অডিটোরিয়াম থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি বের হয়ে মেলান্দহ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেলান্দহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এসে শেষ হয়।

বর্ণাঢ্য আয়োজনে বের হওয়া মঙ্গল শোভাযাত্রায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা,শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের ও মিডিয়ার নেতৃবৃন্দ এতে অংশ গ্রহণ করেন। এরপর মেলান্দহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় উত্তরন সামাজিক সংগঠনের আয়োজনে বর্ষবরণ উপলক্ষে সংগঠনের কচিকাঁচাদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এরপর বিভিন্ন প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ অনুষ্ঠান হয়।

 

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবা হকে'র সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আখতার, ওসি তদন্ত কবির হোসেন,উত্তরণ সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সভাপতি ডা. ধ্রুবজ্যোতি ঘোষ মুকুল, সম্পাদক মহব্বত আলী ফকির, পৌর আ.লীগের সভাপতি আসাদুল্লাহ ফারাজী। উপজেলা প্রশাসনিক কর্মকর্তা আলামিন, শহীদ সমর থিয়েটারের সাবেক সভাপতি রেজাউল করিম লেবু মাস্টার,ভোরহলো সংগঠনের সভাপতি মমিনুল ফারাজী, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ভোরের কাগজের সাংবাদিক সাকিব আল হাসান নাহিদ, প্রতিদিনের সংবাদ এর জিল্লুর রহমান রতন প্রমুখ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।