Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

মেলান্দহে বজ্রপাতে নারীর মৃত্যু

admin • 26 Jun 2024, 07:40 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
মেলান্দহে বজ্রপাতে নারীর মৃত্যু

জামালপুরের মেলান্দহ উপজেলায় বৃষ্টিতে গোসল করার সময় বজ্রপাতে আঁখি আক্তার (৩০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (২৬ জুন) বিকাল সাড়ে তিনটার দিকে উপজেলার আদ্রা ইউনিয়নের গুজামানিকা এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহাম্মদ। নিহত আঁখি আক্তার তিনি গুজামানিকা এলাকার বীর মুক্তিযোদ্ধা মৃত আবেদ আলীর মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়,'গত দুই দিনের তীব্র তাপদাহ শেষে বুধবার বিকাল তিনটার দিকে বৃষ্টি শুরু হলে নিহত আঁখি আক্তার তার নিজ বাড়ির উঠানে বৃষ্টিতে গোসল করার সময় হঠাৎ বজ্রপাতে আহত হয়। পরে পরিবারের লোকজন উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহাম্মদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।