মাদক সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত স্মাট মেলান্দহ গড়ার প্রত্যয় ও অঙ্গীকার নিয়ে দায়িত্ব গ্রহন করেছে জামালপুর মেলান্দহ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও পুরুষ, মহিলা ভাইস চেয়ারম্যান।
সোমবার (১ জুলাই) সকালে মেলান্দহ মির্জা আজম আধুনিক অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে মেলান্দহ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের বিদায় ও নবনির্বাচিত চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানদের বরণ অনুষ্ঠানে আগামী পাঁচ বছরের জন্য এ দায়িত্ব গ্রহন করেন তারা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবা হকের সভাপতিত্বে আনুষ্ঠানিক ভাবে নবনির্বাচিত চেয়ারম্যান হাজী দিদারুল পাশা ( দিদার পাশা)'র নিকট উপজেলা পরিষদের দায়িত্ব হস্তান্তর করেন সদ্য বিদায়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ কামরুজ্জামান।
এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সোহরাব হোসেন বাবুল, জেলা আওয়ামীলীগের সদস্য, আবু সাঈদ সাদা, খালেকুজ্জামান জুবেরী মেলান্দহ পৌরসভার মেয়র শফিক জাহেদী রবিন, হাজরাবাড়ী পৌরসভার মেয়র মোঃ সামসুজ্জামান সুরুজ, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তাসনীম জাহান,
মেলান্দহ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা 'আলহাজ্ব কিসমত পাশা, সাধারণ সম্পাদক মোঃ জিন্নাহ, মেলান্দহ উপজেলা পরিষদের বিদায়ী ভাইস চেয়ারম্যান ডাঃ মোঃ ইউনুস আলী, নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান ও মেলান্দহ উপজেলা যুব লীগের সভাপতি মোঃ ইব্রাহিম খলিলুল্লাহ, নব-নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান ও জেলা যুব মহিলা লীগের সহ-সভাপতি জেনীন তাসমীন জোনাকি, মেলান্দহ থানার অফিসার ইনচার্জ ওসি রাজু আহাম্মদ, মেলান্দহ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুহাম্মাদ রফিকুল হক প্রমুখ। এ সময় মেলান্দহ উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





