Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

মেলান্দহে দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

admin • 16 Oct 2024, 07:21 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
মেলান্দহে দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

জামালপুরের মেলান্দহে বাজারের দ্রব্যমূল্যে নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ২,৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

 

বুধবার (১৬ অক্টোবর) দুপুরে মেলান্দহ পৌর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় কাঁচা বাজারের পরিস্থিতি পর্যবেক্ষন ও মুদি দোকানে মূল্য তালিকা না থাকায় সতর্ক করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্যাট এস এম আলমগীর হোসেন। ভ্রাম্যমান আদালতে সহযোগিতা করেন প্রাণী সম্পদ কর্মকর্তা আতিকুর রহমান, স্যানিটারি ইন্সপেক্টর রাবেয়া বেগম।ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতা করেন মেলান্দহ থানার উপ পরিদর্শক হুমায়ুন কবির, পিএসআই শাহজাহান।

মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস.এম আলমগীর হোসেন বলেন, মূল্য তালিকা না থাকায় মাংসের দোকান ও মুরগীর দোকানে অভিযান করে জরিমানা করা হয়েছে। ভোক্তারা যাতে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম ন্যায্য মূল্যে পায় সে জন্য আমরা নিয়মিত অভিযান চালাব।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।