Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

মেলান্দহে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে বহিষ্কৃত হলো কৃষক লীগ নেতা।

admin • 23 Mar 2023, 10:08 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
মেলান্দহে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে বহিষ্কৃত হলো কৃষক লীগ নেতা।

জামালপুরের মেলান্দহ উপজেলা কৃষক লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো. সবুজকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুরে মেলান্দহ উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. ছামিউল ইসলামের স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

 

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়,সাংবাদিকতার নামে বিভিন্ন ভাবে বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করে মানুষকে বিব্রত ও হুমকী প্রদান করে অর্থ আত্মসাত সহ নানান অভিযোগ এবং থানায় সবুজের বিরুদ্ধে একাধিক জিডি ( সাধারণ ডায়েরি) রয়েছে। তাঁর এমন কান্ডে কৃষকলীগের ভাবমুর্তি ক্ষুন্ন হয়েছে এবং আইন-শৃঙ্খলা ভঙ্গের কারণে তাঁকে বহিষ্কার করা হয়।

 

জানে চাইলে বহিষ্কৃত কৃষকলীগের নেতা মো. সবুজ বলেন, আমি এখনো বহিষ্কারের কোন চিঠি বা খবর পাইনি। আমি আপনার কাছ থেকে শুনলাম।

 

মেলান্দহ উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ছামিউল ইসলাম বলেন, সবুজের বিরুদ্ধে একাধিক জিডি রয়েছে থানায়। কৃষক লীগের ভাবমুর্তি ক্ষুন্ন করায় এবং আইন-শৃঙ্খলা ভঙ্গের কারণে তাকে বহিষ্কার করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।