Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

মেলান্দহে এতিমদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের খাদ্য সামগ্রী বিতরন

admin • 20 Mar 2024, 10:17 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
মেলান্দহে এতিমদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের খাদ্য সামগ্রী বিতরন

সাকিব আল হাসান নাহিদ, জামালপুর।

পবিত্র মাহে রমজান উপলক্ষে জামালপুরের মেলান্দহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এতিম অসহায় দুঃস্থ ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

 

বুধবার (২০ মার্চ ) বিকেলে মেলান্দহ উপজেলা পরিষদ প্রাঙ্গনে জামিয়া হুসাইনিয়া আরাবিয়া মাদ্রাসার এতিমখানার অনাথ শিশুদের হাতে উপজেলার কর্মকর্তা কর্মচারীদের সাথে নিয়ে প্রধানন্ত্রীর উপহারের এ ইফতার ও খাদ্য সামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবা হক।

জানা যায়, জামিয়া হুসাইনিয়ার ৩০০ মেলান্দহ সদর হাফেজিয়া মাদ্রাসার ৪১জন এতিম অনাথ শিশুদের মাঝে সহ উপজেলার বিভিন্ন এতিমথানার অনাথ শিশুর মাঝে ১১৫ ব্যাগ খাদ্য সামগ্রী বিতরন করা হবে। প্রতিটি ব্যাগে চাউল, চিড়া, মুড়ি বিস্কিট সহ শুকনা খাবার সামগ্রী রয়েছে।

 

খাদ্য সামগ্রী পেয়ে উচ্ছ্বসিত হয় অনাথ এ শিশুরা। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবা হক তাদের মনোযোগ দিয়ে পড়াশোনা করার কথা বলেন। তাদের যেকোনো সমস্যায় তার দ্বার সবসময় খোলা বলে সকলের জন্য তাদের থেকে দোয়া কামনা করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।