Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

মেলান্দহে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উদযাপন

admin • 08 Sep 2023, 02:17 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
মেলান্দহে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উদযাপন

পরিবর্তনশীল ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সাক্ষরতার প্রসার’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জামালপুরের মেলান্দহে উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে ।

শুক্রবার(৮ সেপ্টেম্বর ) দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ থেকে র‌্যালি বের হয়ে ল মির্জা আজম আধুনিক অডিটোরিয়াম হলরুমে এসে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম মিঞার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মেলান্দহ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আখতার, সহকারী কমিশনার (ভূমি) জোহরা সুলতানা যুথী, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ, মেলান্দহ থানার ওসি (তদন্ত) কবীর হোসেন, হাজরাবাড়ী সিরাজুল হক কলেজের অধ্যক্ষ আব্দুল আজিজ,মেলান্দহ পৌর আ'লীগের সভাপতি নাট্যকার আসাদুল্লাহ ফারাজী-সহ সভায় সরকারী বেসরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ ও বিভিন্ন শ্রেনীপেশার মানুষ অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, ১৯৬৫ সালের ১৭ নভেম্বর জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনেসকো) ৮ সেপ্টেম্বরকে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হিসেবে ঘোষণা করে। ব্যক্তি, গোষ্ঠী ও সমাজের মধ্যে শিক্ষার প্রয়োজনীয়তা ও তাৎপর্য তুলে ধরার লক্ষ্যে এ দিবসটি পালন করা হয়ে থাকে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।