জেলার খবর
সারা দেশ
মেলান্দহে অতিরিক্ত দামে সার বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা
Shakib Nahid
• 23 Jul 2026, 11:26 PM
• পঠিত 4 বার
জামালপুরের মেলান্দহ উপজেলায় নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগে এক সার ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৩ জুলাই) উপজেলার মাহমুদপুর ইউনিয়নের মাহমুদ বাজারে অভিযান চালিয়ে মেসার্স সেলিম ট্রেডার্স-এর মালিক আব্দুল মমিনকে এ জরিমানা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাহমুদ বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ডিএপি সারসহ বিভিন্ন কৃষি উপকরণ বিক্রির সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার ও প্রচলিত আইনের আওতায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
অভিযান পরিচালনা করেন মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল আরা। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রউফ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল আরা বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অতিরিক্ত মূল্যে ডিএপি সারসহ অন্যান্য কৃষি উপকরণ বিক্রির প্রমাণ পাওয়া গেছে। এজন্য মোবাইল কোর্টের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। কৃষকদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।





