সাকিব আল হাসান নাহিদ, জামালপুর।
অবশেষে জামালপুরের মেলান্দহ সরকারি কলেজ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি থেকে পূর্ণ দায়িত্বপ্রাপ্ত সভাপতি হলেন মোঃ রাকিব খান। রাকিব খান প্রায় পাঁচ মাস ধরে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছেন।
গত বছরের ২২ অক্টোবর সাবেক সভাপতি মেহেদি হাসান পুর্নকে অব্যাহতি দেওয়া হলে তিনি ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পান। সোমবার (১১) মার্চ) জামালপুর জেলা ছাত্রলীগের সভাপতি খাবীরুল ইসলাম খান বাবু ও সাধারণ সম্পাদক নাফিউল করিম (রাব্বী) সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেন।
এর আগে সোমবার দুপুরে মেলান্দহ সরকারি কলেজে মাঠে উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভাকালে বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও মেলান্দহ মাদারগঞ্জ আসনের সংসদ সদস্য মির্জা আজম এমপি রাকিব খানের সন্তুষ্ট হয়ে তাকে ভারমুক্ত ঘোষনা দেন। এরপর জেলা ছাত্রলীগের দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ, জামালপুর জেলা শাখার সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার নিমিত্তে মোঃ রাকিব খান (ভারপ্রাপ্ত সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ, মেলান্দহ সরকারি কলেজ শাখা)-কে বাংলাদেশ ছাত্রলীগ, মেলান্দহ সরকারি কলেজ শাখার সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হলো।
এ নিয়ে মোঃ রাকিব খান বলেন, দায়িত্ব পাওয়ার পর থেকেই চেস্টা করেছি ছাত্রলীগের গঠনতন্ত্র অনুযায়ী সংগঠন চালাতে। এর সুফল পেলাম। যতদিন আছি বঙ্গবন্ধুর আদর্শ ধারন করে সংগঠনের নীতিমালা অনুযায়ী কাজ করে যাবো। সকলের সহযোগীতা কামনা করি।





