Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

মেয়ের বাড়ি যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধার

admin • 14 Jul 2025, 09:39 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
মেয়ের বাড়ি যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধার

জামালপুরের বকশীগঞ্জে মেয়ের বাড়ি যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ছাহেরা বানু (৮০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। সোমবার (১৪ জুলাই) দুপুর ১টা ৪০ মিনিটের দিকে উপজেলার টিকরকান্দী বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ছাহেরা বানু বকশীগঞ্জ উপজেলার নতুন টুপকারচর এলাকার বাসিন্দা হযরত আলীর স্ত্রী। পরিবার সূত্রে জানা গেছে, তিনি ব্যাটারিচালিত একটি অটোভ্যানে করে বকশীগঞ্জ থেকে টালিয়াপাড়ায় মেয়ের বাড়িতে যাচ্ছিলেন। পথে টিকরকান্দী বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ভটভটির সঙ্গে অটোভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়।

ঘটনাস্থলেই ছাহেরা বানু গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। তবে পথেই তার মৃত্যু হয়।

বকশীগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ইস্তিয়াক আহাম্মেদ জানান, “দুর্ঘটনার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। ঘটনার তদন্ত ও আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।