Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

মুন্সীগঞ্জে চালকলের বেল্টে পেঁচিয়ে প্রাণ গেল শ্রমিকের

admin • 03 Sep 2024, 10:38 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
মুন্সীগঞ্জে চালকলের বেল্টে পেঁচিয়ে  প্রাণ গেল শ্রমিকের

মুন্সিগঞ্জ সদরে মাতৃ ভান্ডার নামে একটি চালকলের বেল্টে পেঁচিয়ে খাদেমুল ইসলাম (২৭) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বিকেলের দিকে এ দুর্ঘটনা ঘটে।

 

পরে গুরুতর আহত অবস্থায় খাদেমুলকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

খাদেমুল দিনাজপুরের কোতোয়ালি থানার মানিকগ্রামের স্থায়ী বাসিন্দা। তিনি ওই রাইস মিলেই থাকতেন।

খাদেমুলকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী জাবিরুল ইসলাম বলেন, ‘আমরা দুজনেই ওই রাইস মিলে কাজ করতাম। আজ বিকেলের দিকে রাইস মিলে ধান ভাঙানোর সময় অসাবধানতাবশত মেশিনের বেল্টে পেঁচিয়ে গুরুতর আহত হয় খাদেমুল। দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক জানান খাদেমুল আর বেঁচে নেই।’

 

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা–পুলিশকে জানানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।