Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

মিল্ক ভিটার দুধের বিল নিয়ে ফেরার পথে টাকা কেড়ে নেবার অভিযোগ

admin • 05 Oct 2024, 09:19 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
মিল্ক ভিটার দুধের বিল নিয়ে ফেরার পথে টাকা কেড়ে নেবার অভিযোগ

কুষ্টিয়ার কুমারখালীতে মিল্ক ভিটা কোম্পানির দুধের বিল নিয়ে বাড়ি ফেরার পথে টাকা কেড়ে নেওয়া এবং জোড় পূর্বক স্টাম্পে সই করানোর অভিযোগ উঠেছে জিলাল মন্ডল নামের ব্যক্তির বিরুদ্ধে। গত মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে জগন্নাথপুর ইউনিয়নের বউ বাজার নামক স্থানে এই ঘটনা ঘটে।

 

শনিবার সরেজমিন গেলে ভুক্তভোগী মনিরুল ইসলাম জানান, তিনি একজন খামারি ও মিল্ক ভিটা কোম্পানির সদস্য। গত ২ তারিখে দয়ারামপুর গ্রামের রবিউল ইসলামের নিকট থেকে মিল্ক ভিটার দুধের ৮০ হাজার টাকা বিল নিয়ে তার সহযোগী ব্যবসায়ী আমিন সালাম ও দাউদের সাথে বাড়ি ফেরার পথে বউ বাজার পার হয়ে বাচ্চুর দোকানের সামেন পৌঁছান।

 

এসময় জগন্নাথপুর ইউনিয়নের বউ বাজার এলাকার জব্বার মন্ডলের ছেলে জিলাল মন্ডল স্থানীয় ১০/১২ জনকে সাথে নিয়ে তাদের পথ রোধ করে এবং রশিদ মন্ডলের বাড়িতে নিয়ে যায়। ভয়ভীতি দেখিয়ে কাছে থাকা ৮০ হাজার টাকা এবং তিনশত টাকার নন জুডিশিয়াল সাদা স্টাম্পে সই করিয়ে নেয়। এ বিষয়ে কুমারখালী থানায় এজাহার দিয়েছেন বলে জানান।

 

অভিযুক্ত জিলাল মন্ডল জানান, ২০২০ সালে তার তিনটি গাভি ছিলো সেসময় তিনি মিল্ক ভিটার তালিকাভুক্ত সদস্য হন। করোনার সময় গাভী মারা গেলে আর দুধ দিতে পারেননি। বর্তমানে বিভিন্ন ঘোষদের কাছ থেকে দুধ সংগ্রহ করে মিল্ক ভিটায় দেবার চেষ্টা করলে তার কোডে মনিরুল দুধ দিচ্ছে বলে জানানো হয়। যেকারণে তিনি মনিরুলের নিকট থেকে ২ তারিখ রাতে স্টাম্পে সই করিয়ে নিয়েছেন। টাকা কেড়ে নেবার বিষয়টি তিনি অস্বীকার করেন।

 

মিল্ক ভিটার কয়েকজন সদস্যর সাথে আলাপকালে জানা যায়, খামারি যারা আছেন শুধু তারাই মিল্ক ভিটার সদস্য হতে পারবেন। কিন্তু স্থানীয় কিছু ব্যক্তি প্রভাব খাটিয়ে মিল্ক ভিটার সদস্য হয়ে ঘোষদের কাছ থেকে দুধ সংগ্রহ করে অবৈধভাবে মিল্ক ভিটায় দিয়ে থাকে। জিলাল মন্ডল কোনদিনও মিল্ক ভিটায় দুধ দেয়নি বলে দাবী করেন তারা।

 

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সত্যতা মিললে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।