Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

মির্জা আজম নৌকা প্রতীক পাওয়ায় মেলান্দহে আনন্দ মিছিল

admin • 19 Dec 2023, 08:06 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
মির্জা আজম নৌকা প্রতীক পাওয়ায় মেলান্দহে আনন্দ মিছিল

জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে টানা ৭ম বারের মতো বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম নৌকা প্রতীক পাওয়ায় মেলান্দহে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকাল চারটা দিকে মেলান্দহে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ'র সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো. জিন্নাহ এর সঞ্চালনায় উপজেলা ও পৌর আ.লীগ সহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীদর অংশগ্রহণে মিছিলটি উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। পরে নেতাকর্মী ও জনগনের উদ্দেশ্য নেতাকর্মীরা তাদের বক্তব্যে নৌকা প্রতীকের ভোট প্রার্থনা করেন।

 

এসময় জামালপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাজী দিদার পাশা। উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক আলতাফুর রহমান লিচু পৌর আ.লীগের সভাপতি আসাদুল্লাহ ফারাজী, সম্পাদক হাবিবুর রহমান হেলালসহ উপজেলা পৌর ও ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।