Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

মিরসরাইয়ে আওয়ামী লীগ–বিএনপি সংঘর্ষ, কিশোর নিহত

admin • 29 Sep 2023, 09:22 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
মিরসরাইয়ে আওয়ামী লীগ–বিএনপি সংঘর্ষ, কিশোর নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএনপি ও আওয়ামী লীগের সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ২০ নেতা–কর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার বিকেল সাড়ে ৫টায় আজমপুর বাজার এলাকায় এ সংঘর্ষ হয়।

নিহত জাহিদ হোসেন রুমন ওসমানপুর এলাকার নুরের জামানের ছেলে। সে স্থানীয় একটি চায়ের দোকানে কাজ করত।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন জানান, আওয়ামী লীগ ও বিএনপি কর্মীদের মধ্যে সন্ধ্যায় আজমপুর বাজারে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ সময় বাজারের পাশের একটি পুকুর থেকে রুমনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। তাঁকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। রুমনের মাথায় আঘাতে চিহ্ন রয়েছে বলে জানান ওসি জাহিদ।

এদিকে, নিহত রুমনকে নিজেদের কর্মী বলে দাবি করেছে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাসুদ করিম রানা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।