Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

মিরপুর প্রেসক্লাবের নব গঠিত কমিটিকে কুমারখালী প্রেসক্লাব’র অভিনন্দন

admin • 23 Jan 2025, 08:56 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
মিরপুর প্রেসক্লাবের নব গঠিত কমিটিকে কুমারখালী প্রেসক্লাব’র অভিনন্দন

কুষ্টিয়া মিরপুর প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত পেশাদার সাংবাদিকদের সংগঠন ঐতিহ্যবাহি কুমারখালী প্রেসক্লাব-এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।

আজ (২৩ জানুয়ারী) বৃহস্পতিবার সন্ধ্যায়  কুমারখালী প্রেসক্লাবের সভাপতি লিপু খন্দকার ও সাধারণ সম্পাদক সোহাগ মাহমুদ খান স্বাক্ষরিত এক অভিনন্দন বার্তায় নতুন কমিটিকে শুভেচ্ছা জানানো হয়েছে।

অভিনন্দন বার্তায় বলেন, কুষ্টিয়া মিরপুর প্রেসক্লাবের সভাপতি দৈনিক মানবজমিন পত্রিকার মিরপুর উপজেলা প্রতিনিধি মারফত আলী আফ্রিদি ও সাধারণ সম্পাদক দৈনিক ভোরের ডাকের উপজেলা প্রতিনিধি রাশেদুজ্জামান রিমনসহ নির্বাচিত নেতৃবৃন্দকে কুমারখালী প্রেসক্লাব-এর পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।

পাশাপাশি বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে মিরপুর প্রেসক্লাবের এই নেতৃত্ব সাংবাদিকদের অধিকার আদায়ের কুষ্টিয়া সহ সকল সাংবাদিকদের প্রত্যাশা পূরণ করবেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।