Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

মারধর ও চুরির মামলায় সাবেক ছাত্রদল সভাপতি গ্রেপ্তার

admin • 03 Nov 2024, 06:09 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
মারধর ও চুরির মামলায় সাবেক ছাত্রদল সভাপতি গ্রেপ্তার

নারাণয়গঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি পোশাক কারখানার মালামাল চুরি ও কর্মচারীদের মারধরের ঘটনায় সাবেক সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সভাপতি দেলোয়ার হোসেন খোকনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গতকাল শনিবার (২ নভেম্বর) রাতে সিদ্ধিরগঞ্জের নাসিক ৮ নম্বর ওয়ার্ডের ধনকুন্ডা এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আল-মামুন।

এর আগে স্টিচ বিডি নিটওয়্যার লিমিটেড নামের ওই পোশাক কারখানার এইচআর এন্ড কমপ্লায়েন্স ম্যানেজার বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

 

মামলার এজাহার সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকার স্টিচ বিডি নিটওয়্যার নামক পোশাক কারখানা হতে গত ২৭ অক্টোবর রাতে রপ্তানি যোগ্য পোশাক বোঝাই একটি কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-ম,-১১-৬৯৭১) জোর পূর্বক ছিনিয়ে নিয়ে যায় দেলোয়ার হোসেন খোকনসহ তার সহযোগীরা। যার আনুমানিক মূল্য প্রায় ৫ লাখ টাকা। এসময় সেই গাড়ির চালক ও তার সহযোগীকে মারধর করার বিষয়টি মামলায় উল্লেখ করা হয়। 

 

এছাড়া ওই কভার্ডভ্যানটি ভাংচুরের বিষয়টিও মামলার এজাহারে উল্লেখ করা হয়। যার আনুমানিক ক্ষতির পরিমাণ ৮০ হাজার টাকা। এছাড়া ওই পোশাক কারখানার ব্যবসা বন্ধ করে দেওয়ারও হুমকি দেওয়া হয় বলে এজাহারে জানানো হয়। 

 

এ মামলায় অন্য আসামিরা হলেন, মো. নুরুজ্জামান (৩০), মো. দিদার (২৫), মো. ডাবুল (২৮), মো. বাবুল (৩০)। এছাড়া মামলায় অজ্ঞাতনামা আরো ২০/২৫ জনকে আসামি করা হয়েছে।

 

এদিকে দেলোয়ার হোসেন খোকনকে আটকের ঘটনায় তার সমর্থকরা শনিবার রাত থেকেই সিদ্ধিরগঞ্জ থানায় ভিড় করতে থাকে। তাকে ছাড়িয়ে নেওয়ার জন্য অনেক চেষ্টা করেও বিফল হন তারা। পরে আজ রোববার দুপুরে গ্রেপ্তারকৃত খোকনকে আদালতে পাঠানো হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।