Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

মায়ের সঙ্গে পুকুরে গোসলে নেমে শিশুর মৃত্যু

admin • 05 Sep 2023, 07:02 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
মায়ের সঙ্গে পুকুরে গোসলে নেমে শিশুর মৃত্যু

বাগেরহাটে মায়ের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে অঙ্কিতা দাস নামে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে ফকিরহাট উপজেলার ডহাজারী গ্রামে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

নিহত চার বছরের শিশু অঙ্কিতা দাস উপজেলার ডহাজারী গ্রামের মৎস্য খামারী পলাশ দাসের মেয়ে।

বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী পুলিশ পরির্দশক (ওসি) বাবুল আক্তার এ তথ্য নিশ্চিত করে জানান, ফকিরহাট উপজেলার ডহাজারী গ্রামের মৎস্য খামারী পলাশ দাসের স্ত্রী অনিতা দাস প্রতিদিনের মতো তার চার বছরের শিশু অঙ্কিতা দাসকে সঙ্গে নিয়ে বাড়ির পশ্চিম পাশের পুকুরে গোসল করতে নামেন।

গোসল করা অবস্থায় মায়ের অসাবধানতায় শিশুটি পুকুরের পানিতে ডুবে যায়। কিছু সময় পর শিশুটিকে দেখতে না পেয়ে তার মা ডাক-চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসে। প্রায় আধঘণ্টা চেষ্টার পর স্থানীয়রা পুকুরের তলদেশ থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।