Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

মায়ের পাশ থেকে তুলে নিয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ

admin • 05 Jan 2025, 11:08 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
মায়ের পাশ থেকে তুলে নিয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ

পটুয়াখালীর কলাপাড়ায় পাঁচ বছরের এক কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে কাশেম নামে এক যুবকের বিরুদ্ধে। গত শনিবার রাত ৮টায় শিশুটিকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল সেবাচিম হাসপাতালে রেফার্ড করেন।

শিশুর পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের কুমিরমারা গ্রামের মাহবুব গাজীর বাড়িতে কাশেম শ্রমিকের কাজ করে। শনিবার ভোরে প্রতিবেশী ওই শিশুকে ঘুমন্ত অবস্থার তার মায়ের পাশ থেকে তুলে নিয়ে যায় কাসেম। শিশুর মা শ্রবণ প্রতিবন্ধী হওয়ায় তিনি বুঝতে পারেননি।

 

শিশুটিকে পাশের বিলের পাড়ে নিয়ে ধর্ষণ করে একঘণ্টা পর বাড়িতে নিয়ে আসে কাশেম। সন্ধ্যায় শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়লে রাত ৮টার দিকে হাসপাতালে নিয়ে যান স্বজনরা।

 

কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম বলেন, মৌখিক অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। প্রাথমিক সত্যতা পাওয়ায় অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।