Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

মামির সঙ্গে পরকীয়ার জেরে ভাগনের ছুরিকাঘাতে মামার মৃত্যু

admin • 02 Mar 2023, 12:55 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
মামির সঙ্গে পরকীয়ার জেরে ভাগনের ছুরিকাঘাতে মামার মৃত্যু

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখীপুরের ডিএমখালি ইউনিয়নে ভাগিনার করা ছুরির আঘাতে মামার মৃত্যু হয়েছে । আজ বুধবার( ১ মার্চ) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় রুবেল খান( ২৫) মারা যান ।

নিহত রুবেল খান( ২৫) ডিএমখালি ইউনিয়নের ঢালীকান্দির হাসু খানের ছেলে । এ ঘটনায় ভাগিনা রাজিব গাইনকে আটক করেছে সখিপুর থানা পুলিশ ।

পুলিশ জানায়, নিহত রুবেল খানের স্ত্রীর সঙ্গে ভাগিনা রাজিব গাইনের পরকীয়া চলছিল । এ নিয়ে গত ২২ ফেব্রুয়ারি মামা- ভাগনের মধ্যে ঝগড়া হয় । একপর্যায়ে ভাগিনা রাজিব গাইন মামা রুবেল খানের পেটে ছুরিকাঘাত করেন । পরে গুরুতর আহত অবস্থায় রুবেলকে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয় । সেখানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরে তিনি মারা যান । ময়নাতদন্ত শেষে রাত ৮টার দিকে তাঁর মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে আসা হয় ।

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) আসাদুজ্জামান হাওলাদার বলেন, ‘ ভাগনে রাজিব গাইনের সঙ্গে মামির পরকীয়া ছিল । এ নিয়ে মামার সঙ্গে ভাগনের ঝগড়া হয় । ঝগড়ার একপর্যায়ে মামা রুবেল খানের পেটে ছুরিকাঘাত করেন ভাগনে । আজ দুপুরে তাঁর মৃত্যু হয়েছে । এ ঘটনায় থানায় মামলা হয়েছে । অভিযুক্ত রাজিব গাইনকে গ্রেপ্তার করা হয়েছে । ’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।